প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক বাইকচালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পর এ ঘটনা ঘটে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান প্রধানমন্ত্রী।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠানস্থলের জনসমাগমের কারণে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটমুখী সড়কের বাম পাশের লেন বন্ধ রাখা হয়েছিল। তবে ডান পাশের লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

প্রধানমন্ত্রীর গাড়িবহর কার্যালয় থেকে বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। গাড়িবহর প্রবেশের পর খামারবাড়ি মোড় থেকে এক বাইকচালক বন্ধ থাকা বাম পাশের লেনে ঢোকার চেষ্টা করেন।

এ সময় দায়িত্বরত এক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে বাইকসহ ওই যুবককে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেছেন, বাম পাশের লেন বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না। তার পূর্ববর্তী অপরাধের কোনো সন্দেহজনক রেকর্ডও প্রাথমিক যাচাইয়ে পাওয়া যায়নি।

তবে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মনিরুজ্জামান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৪ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৪ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

১৭ ঘণ্টা আগে
Advertisement