প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংসদ থেকে স্থানীয় সরকার, শিল্প-কারখানা পরিচালনা পর্ষদ থেকে দেশের শাসন কাঠামো- সব জায়গায় শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ চার দাবি জানিয়েছে জাগ্রত শ্রমিক বাংলাদেশ।
বুধবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রম অধিকার যাত্রা পূর্ব সমাবেশে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শ্রম অধিকার যাত্রা শুরু করে রাজধানীর পল্টন থেকে বিজয়নগর ঘুরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জাগ্রত বাংলাদেশের সভাপতি আজমুল জিহাদ জাতীয় প্রেসক্লাবে শ্রম অধিকার যাত্রা পূর্ব সমাবেশে বলেন, আমরা স্বাধীন হয়েছি শ্রম বৈষম্য নিরসনের কথা বলে, কিন্তু আজ শ্রম বৈষম্য স্মরণ কালের সবচেয়ে বেশি। যে শ্রমিকের উৎপাদনে এতো এতো উন্নয়ন, তার জীবন মানের এতো দুরবস্থা কেন? কারণ আজও শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়নি। এখনি সময় হে বাংলার শ্রমিক জাগ্রত হও, লড়াই করো, শ্রম ও শ্রমিকের অধিকার নিশ্চিত করো।
এ সময় সংগঠনের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:
১) সংসদ থেকে স্থানীয় সরকার, শিল্প-কারখানা পরিচালনা পর্ষদ থেকে দেশের শাসন কাঠামোর সকল জায়গায় শ্রমিকদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে;
২) শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। ৬ মাস অন্তর শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে। এটি হতে হবে মুদ্রাস্ফীতির চেয়ে দুই শতাংশ বেশি হারে;
৩) শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। কায়িক শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে;
৪) সার্ভিস বেনিফিট হিসেবে প্রত্যেক বছরের জন্য ১ মাসের বেতন প্রদান করতে হবে।
জাগ্রত শ্রমিক বাংলাদেশের আহ্বায়ক রুবেল উকিলের সভাপতিত্বে শ্রম অধিকার র্যালিতে জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁঞাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য প্রায় প্লাস-মাইনাস ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। দেশের লাখ লাখ মানুষ চিকিৎসা নিতে বিদেশে যাওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১৮ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
১৯ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
২০ ঘণ্টা আগে