প্রতিবেদক, রাজনীতি ডটকম

বন্যায় ক্ষতির মুখে পড়া বোরো চাষিদের জন্য সরকার ক্ষতিপূরণ সহায়তা ঘোষণা করেছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাসের জন্য ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বন্যায় যেসব বোরো চাষি ক্ষতির শিকার হয়েছেন, তাদের আর্থিক চাপ কমাতে সরকার এই সহায়তা দেবে। তিনি জানান, হাওর অঞ্চলে কিছু ফসলের ক্ষতি হলেও তা ব্যাপক নয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, দেশে বর্তমানে গবাদিপশুর পর্যাপ্ত মজুত রয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পশুর কোনো ঘাটতি হবে না। একই সঙ্গে সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশের সুযোগও নেই বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ৩ মে কৃষিমন্ত্রী বলেছিলেন, হাওর অঞ্চলে কিছু ফসল নষ্ট হলেও ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। তারপরও ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার তিন মাসের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করবে।
রাজনীতি/একে

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে