হামে শিশুমৃত্যু

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন এমপি মজিবুরের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪: ০৪
অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

হাম ও রুবেলার টিকা সময়মতো আমদানি না করে শিশুদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলা এবং টিকা সংকটের কারণে মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ জানান, বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হাম-রুবেলা টিকার সংকট তৈরি হয়। এর ফলে বিপুলসংখ্যক শিশু নির্ধারিত সময়ে টিকা থেকে বঞ্চিত হয়েছে এবং হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা বেড়েছে।

বাদীর দাবি, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা আমদানি করে আসছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে সেই প্রক্রিয়া বন্ধ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়, যা দীর্ঘসূত্রতায় পড়ায় টিকার সরবরাহে ঘাটতি সৃষ্টি হয়।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স গত ২০ মে প্রকাশিত এক সাক্ষাৎকারে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করার কথা জানান। পাশাপাশি বিদ্যমান আমদানি ব্যবস্থা বহাল রাখার অনুরোধও করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সতর্কবার্তা যথাযথভাবে আমলে নেয়নি বলে অভিযোগে বলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৭৫ হাজার ৭০৮ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া হাসপাতালের বাইরে আরও বহু শিশু আক্রান্ত হলেও তাদের একটি বড় অংশ সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি বলে দাবি করা হয়েছে। এতে আক্রান্ত পরিবারগুলোকে চিকিৎসা ব্যয় বহন করতে হয়েছে এবং রাষ্ট্রকেও অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে।

আবেদনকারীর অভিযোগ, যদিও পরবর্তী সময়ে জরুরি ভিত্তিতে টিকা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সময়মতো ব্যবস্থা না নেওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৪ ঘণ্টা আগে
Advertisement