ঢাকা উত্তরের ৯ স্থানে বসবে পশুর হাট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আযহা উপলক্ষে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসতে যাচ্ছে ৯টি অস্থায়ী পশুর হাট। এ ছাড়া উত্তর সিটির গাবতলী স্থায়ী হাটেও কেনা-বেচা হবে কোরবানির পশু।

কোরবানির ঈদের আগে রাজধানীতে পশুর হাটকেন্দ্রিক একটি উৎসবের আমেজ সৃষ্টি হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ও ছাগলসহ নানা পশু রাজধানীর হাটগুলোয় বিক্রির জন্য তোলা হয়। ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পশুর হাটগুলো। এমন সব আয়োজনে আরও মাত্রা যোগ করতে এবারের ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থানে বসতে যাচ্ছে হাট।

যে ৯ স্থানে বসবে হাট

গাবতলী স্থায়ী হাট ছাড়াও এবার আরও ৯টি অস্থায়ী হাট বসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেই লক্ষ্যে তারা হাটগুলোর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এবারের অস্থায়ী হাটগুলোর মধ্যে রয়েছে- ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা (ভাটারা সুতিভোলা), কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন এবং আশপাশের জায়গা, মিরপুর সেকশন ৬ ওয়ার্ড নম্বর ৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়া রাহমান নগর আবাসিক প্রকল্পের জায়গা এবং খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পাড়ার খালি জায়গা।

কোন হাটের মূল্য কত?

উত্তর সিটির আওতাধীন এলাকায় অস্থায়ী প্রতিটি হাটের সরকারি ইজারা মূল্যের ১০ শতাংশ টাকা পরিচ্ছন্নতা ফি বাবদ পরিশোধ করতে হবে। ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গার (ভাটারা সুতিভোলা) হাটের সরকারি মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৭০ লাখ। পাশাপাশি অফেরতযোগ্য শিডিউল মূল্য ধরা হয়েছে ৭৪ হাজার ৬০০ টাকা।

কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গার হাটের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫০০ টাকা আর শিডিউল মূল্য ২৮ হাজার ১০০ টাকা।

উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গার হাটের মূল্য ধরা হয়েছে ৬ কোটি টাকা এবং শিডিউল মূল্য ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা।

বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন এবং আশপাশের জায়গার হাটের দাম ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ দুই হাজার ৭২৭ টাকা আর শিডিউল মূল্য ৩৫ হাজার ৫০০ টাকা।

মিরপুর সেকশন ৬ ওয়ার্ড নম্বর ৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গার হাটের দাম ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৪৬০ টাকা এবং শিডিউল মূল্য ২৮ হাজার ২০০ টাকা।

মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গার হাটের সরকারি মূল্য ২ কোটি ২০ লাখ টাকা এবং শিডিউল মূল্য ৪৪ হাজার ৬০০ টাকা।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গার হাটের দাম ৬০ লাখ ৭০ হাজার টাকা এবং শিডিউল মূল্য ১২ হাজার ৮০০ টাকা।

৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়া রাহমান নগর আবাসিক প্রকল্পের জায়গার হাটের দাম ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং শিডিউল মূল্য ৩ হাজার ৯০০ টাকা।

খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পাড়ার খালি জায়গার হাটের দাম ৩০ লাখ ২১ হাজার টাকা এবং শিডিউল মূল্য ৬ হাজার ৭০০ টাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম জানান, প্রাথমিকভাবে আমরা এই নয়টি হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। তবে কর্তৃপক্ষ যেকোনো হাট বাতিল বা সংযোজন করতে পারে।

তিনি আরও জানান, পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের অনলাইনে পশু কেনা-বেচার জন্য উৎসাহিত করতেও আমরা কাজ করে যাচ্ছি। বিক্রেতার অনলাইন প্ল্যাটফর্ম এবং এটিএম বুথ ব্যবহার করে টাকা তোলা, পাঠানো ও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটফোর্ডে সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

মামলায় বিচার শুরুর আদেশ পাওয়া ২১ আসামির মধ্যে প্রথম ১০ জন কারাগারে রয়েছেন। তিনজন উচ্চ আদালতের জামিনে আছেন এবং বাকি আটজন পলাতক।

৪ ঘণ্টা আগে

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

৫ ঘণ্টা আগে

বৈরি আবহাওয়ায় শাহজালালে ফ্লাইট বিপর্যয়, গন্তব্য পাল্টেছে ২ বিমান

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করে সিলেটের দিকে চলে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ

৫ ঘণ্টা আগে

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

৫ ঘণ্টা আগে