জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিহত করা হবে : প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা খাল খনন ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক জনসভায় তিনি এ কথা বলেন।

এর আগে তিনি মাওলানা হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে। আমরা অতীতেও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন করেছি। এই জনবান্ধব কর্মসূচিগুলোতে যারা বাধা দেবে, তারা জনশত্রু হিসেবে গণ্য হবে।’

বিগত আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবের ফসল হিসেবে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, বিএনপি তাতে পূর্ণ সমর্থন দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি শর্ত বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। ইনশাআল্লাহ, এর কোনো ব্যতিক্রম হবে না।’

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য।... সবচেয়ে প্রথমে জুলাই সনদে বিএনপি সই করেছে।

তারেক রহমান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা রাষ্ট্র কাঠামোর যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তাতে দেশের মানুষের মৌলিক অধিকার ও সুশাসনের কথা বলা হয়েছে। আমরা পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করব।

তারেক রহমান মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাওলানা ভাসানী সারাজীবন শোষিত ও বঞ্চিত মানুষের জন্য লড়াই করেছেন। তার আদর্শ আমাদের অনুপ্রাণিত করে। তার দেখানো পথেই আমরা দেশের মানুষের মুক্তি নিশ্চিত করব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদের ছুটি শেষে অফিস খুলছে সোমবার

ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ফলে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়।

১৮ ঘণ্টা আগে

আদ-দ্বীনে বেকারি পাওয়া গেছে, বিষয়টি শক্তভাবে দেখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা

১৯ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে। অন্যদিকে শরীরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।

২১ ঘণ্টা আগে

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: তদন্তের মেয়াদ বাড়ল ৪ দিন

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১ দিন আগে