ডেস্ক, রাজনীতি ডটকম

অবৈধ ও অসৎ মোতাওয়াল্লীদের ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ওয়াকফ প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে আপ্রাণ চেষ্টা করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই পরামর্শ দেন।
ওয়াকফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এটি সম্পন্ন হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সাবলীল ও মসৃন হবে।
তিনি বলেন, ওয়াকফ এস্টেটের সাবলীল ব্যবস্থাপনার লক্ষ্যে আমরা এরই মধ্যে বেশকিছু কাজে হাত দিয়েছি। ওয়াকফ সংক্রান্ত মামলা শুনানির জন্য হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠিত হয়েছে।
উপদেষ্টা বলেন, ওয়াকফ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাসুল (স.) এর জামানা হতে এই সংস্কৃতি চলে আসছে। এর মাধ্যমে জনকল্যাণ ও সেবাধর্মী কাজ হয়ে থাকে।
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ওয়াকফ যারা করে গেছেন তাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের সেবা, জনকল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্যই ওয়াকিফরা তাদের মূল্যবান সম্পত্তি ওয়াকফ করে গেছেন।
ওয়াকিফদের মহতী উদ্যোগ যেন ব্যাহত না হয় সেদিকে সতর্ক থাকতে মোতাওয়াল্লীদের অনুরোধ জানান উপদেষ্টা।
ওয়াকফ প্রশাসনের সব কর্মকাণ্ড আইন-কানুনের আলোকে পরিচালিত হবে উল্লেখ করে খালিদ হোসেন বলেন, মোতাওয়াল্লীরা ওয়াকফ এস্টেটের মালিক নন, তারা এটার ব্যবস্থাপক মাত্র। ওয়াকফ দলিল অনুসারে মোতাওয়াল্লী নিযুক্ত হবেন। এক্ষেত্রে যত বড় শক্তিশালীই হোক, দলিলের বাইরে কাউকে মোতাওয়াল্লী নিযুক্ত করা হবে না।
মোতাওয়াল্লী সমিতির সভাপতি হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এতে ওয়াকফ এস্টেটগুলোর সংকট উত্তরণে করণীয় বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী।
উপদেষ্টা মোতাওয়াল্লী সমিতির ১৪ দফা প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন এবং তা যৌক্তিক বিবেচনা সাপেক্ষে বাস্তবায়নের আশ্বাস দেন।
সভায় অন্যদের মধ্যে পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে আয়োজক সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
৫ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আর যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে।
৫ ঘণ্টা আগে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না। বিএনপির কোনো সরকার বাংলাদেশে এই সিদ্ধান্ত দেয়নি। বিগত দিনের ইতিহাসে নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আগামীতে যে ব্যাংকিং সেক্টরে বলেন, আর্থিক সেক্টরে বলেন, কোনো পলিট
৫ ঘণ্টা আগে
সরকার আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
৬ ঘণ্টা আগে