প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনাকে ‘ফৌজদারি অপরাধ’ ও ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সঙ্গে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় আসবাবপত্র থেকে শুরু করে ভবনটির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে হামলাকারীরাম ছায়ানটের বিভিন্ন কক্ষও ভাঙচুর করা হয়। ভবনটির সামনে আগুন দেওয়া হয়।
ওসমান হাদির মৃত্যুর খবরে ‘ভারতীয় আধিপত্যবাদে’র বিরুদ্ধে আন্দোলনের নামে এ হামলা চালানো হয়। ছায়ানটে হামলার সময়েও ‘ভারতের দালাল’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ভাঙো’সহ নানা স্লোগান দেওয়া হয়।
বিবৃতিতে উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শরিফ ওসমান হাদির শহিদি মৃত্যুতে জাতি আজ শোকার্ত। এই জাতীয় শোকের মুহূর্তে এক শ্রেণির হঠকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন 'ছায়ানট'-এ হামলা চালিয়ে ক্ষয়-ক্ষতি সাধন করেছে।
তিনি বলেন, মৃত্যুঞ্জয়ী হাদির মৃত্যুতে কোনো সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারি অপরাধই নয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি। এ নিন্দনীয় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও সরকার কাজ করছে।
পাশাপাশি ছায়ানট ভবনে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করে এ বিষয়ে যা যা করণীয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছায়ানট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেটা করবে বলেও আশ্বাস দেন ফারুকী। বলেন, গণতান্ত্রিক রূপান্তরের এই সময়ে সকল হঠকারিতার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।
বৃহস্পতিবার রাতে ছায়ানট ভবনে হামলার আগে কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়েও হামলা-ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা।

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’
৫ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
৯ ঘণ্টা আগে