প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে কৃষি : পলক

বাসস

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে স্মার্ট হচ্ছে কৃষি, এগিয়ে যাচ্ছে দেশ।

প্রতিমন্ত্রী আজ শনিবার চলনবিলের সাতপুকুরিয়ায় পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে বিএডিসির ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র এবং থ্রেশিং ফ্লোর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা করেন। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগানোর কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকটের নিরসনে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষিযন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন-নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহুগুণে। চলনবিল পরিণত হয়েছে শস্য ভাণ্ডারে।

প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা কৃষিসহ দেশের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দেশের মানুষকে সুশাসন উপহার দিয়েছেন। শতভাগ বিদ্যুৎ আর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সুবিধা গ্রহণ করে গ্রামীণ জনপদ এখন অর্থনৈতিকভাবে অনেক সুসংহত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কারনে জীবনযাত্রার মান এখন সহজ ও সুন্দর। এখন আর চলনবিল অনগ্রসর জনপদ নয়, বিদ্যুৎহীন আর নিরাপত্তাহীনতায় মানুষকে আর অসহায় জীবন যাপন করতে হয় না। দেশের উন্নয়নের সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।

বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান।

এরআগে প্রতিমন্ত্রী সাতপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ‘মুজিব কিল্লা’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিমন্ত্রী ৪০ লাখ টাকা ব্যয়ে পুনঃনির্মিত ডাহিয়া বাজার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী দিনব্যাপী কর্মসূচিতে সকালে সিংড়াতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

৪ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

৮ ঘণ্টা আগে