নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ২৪ সেপ্টেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের দিন আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন।

আজ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। তবে কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন দাখিল করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজিরা দাখিল করেন।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করে দুর্নীতিবিরোধী সংস্থাটি। পরে ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে নির্দেশ হাইকোর্টের

১৯ মিনিট দেরির কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারা নুসরাত তাবাসসুম তার প্রার্থিতা ফিরে পেতে এর আগে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে আজ তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ হোসেন লিপু ও মনিরুজ্জামান।

৬ ঘণ্টা আগে

৩০ এপ্রিলের পর সারা দেশে মাদকবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারা দেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ারি বিরুদ্ধে অভিযান

৬ ঘণ্টা আগে

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি— ইনশাআল্লাহ, মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করব, যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করব।

৬ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

৮ ঘণ্টা আগে