আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজ শনিবার পাঁচ দিনের ছুটি ঘোষণার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলেও এ সময় বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রথমবারের মতো ক্লিনিক্যাল ট্রায়ালে ইবোলা টিকা

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

১৩ ঘণ্টা আগে

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।

১৩ ঘণ্টা আগে

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, দেশে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

১৩ ঘণ্টা আগে

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

১৩ ঘণ্টা আগে