হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্স নিয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮২৬ জন।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত হামে ৮৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫১ জন। সেইসঙ্গে গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন।

১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ১৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৬ ঘণ্টা আগে

ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছ বিনিময় করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তারা ভিড় করেন। এ সময় মানুষের চাপ সামাল দিতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

৯ ঘণ্টা আগে

ঈদের প্রধান জামাতে সারা বিশ্বের মজলুমদের জন্য দোয়া

মুফতি আবদুল মালেক মোনাজাতে আল্লাহর উদ্দেশে বলেন, ইয়া আল্লাহ, কবুলিয়তের এই মুহূর্তে আমরা আমাদের সকল মজলুম ভাইদের স্মরণ করছি। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে সকল মজলুম ভাইদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, সকল মজলুমদের আপনি হেফাজত করেন।

১০ ঘণ্টা আগে