প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গাপূজা পালন করতে দেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীর সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সমন্বয় করে কাজ করছে। কোনও অপশক্তি যেন ন্যূনতম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য র্যাব সারাদেশে ২৪ ঘণ্টা সতর্ক দৃষ্টি রাখছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর উত্তরার মুগ্ধ চত্বর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব সম্প্রদায়, বর্ণ ও গোত্রের মানুষ তাদের বিভিন্ন ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে সুন্দরভাবে পালন করে আসছে, এবং আমরা সবাই এতে সহযোগিতা করি।
তারই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজা অনুষ্ঠানটিও অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নির্বিঘ্নে, কোনও প্রকার ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে সেটিই আমরা আশা করি এবং সেই আঙ্গিকেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৫টি ব্যাটালিয়ন দেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীও র্যাবের পাশে আছে। যার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সবাই মিলে এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবার দুর্গাপূজা উদযাপন করছি। আমাদের এই সম্মিলিত শক্তি, সম্মিলিত প্রচেষ্টা, সৎ উদ্দেশ্য, সৎ প্রচেষ্টার বিরুদ্ধে কেউ অপতৎপরতা চালাতে পারবে না। পূজাকে কেন্দ্র করে ন্যূনতম কোনও ঘটনাও যেন না ঘটতে পারে তার জন্য সর্বদাই সতর্ক দৃষ্টি রাখছি।’
র্যাব ডিজি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেকোনও মূল্যেই হোক এই অনুষ্ঠানটি আমরা সুষ্ঠুভাবে করতে সম্পন্ন হবে। কোনও অপশক্তি এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যেকোনও অপশক্তির বিরুদ্ধে আমি দৃঢ়ভাবে বলতে চাই এদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং এদেশের শান্তিপ্রিয় জনগণ কোনও অপশক্তির অপতৎপরতা প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। সুতরাং আপনারা নির্বিঘ্নে নিরাপদে দুর্গাপূজা পালন করবেন। আমরা ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকবো। কোনও অপশক্তি যাতে কোনও অপচেষ্টা করতে না পারে এজন্য আমরা সবসময় সজাগ আছি।
তিনি আরও বলেন, আমরা প্রায়ই দেখি ছোট ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বড় ধরনের অপতৎপরতা চালানো হয়। আমরা এসবের বিরুদ্ধেও সচেতন আছি। এ বিষয়েও র্যাবের সাইবার ইউনিট সর্বদা মনিটরিং করছে, যাতে সাইবারে ওয়ার্ল্ডে কোনও অপশক্তি কোনও অপতৎপরতা না চালাতে পারে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
৩ ঘণ্টা আগে
সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন
১৭ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৭ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”
১৭ ঘণ্টা আগে