শিক্ষার্থীদের দখলে শাহবাগ, ঠেকাতে পারেনি পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি সব গ্রেডের চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে না গিয়ে পুনরায় শাহবাগে ফিরে এসেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। পরে মেট্রোরেল স্টেশনের নিচে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা- ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে পুলিশকে পিছিয়ে দিয়েছেন। পুলিশ সরে গিয়ে বঙ্গবন্ধু স্পেশালাইজড হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়েছে।

শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ বলে দুয়োধ্বনি দিচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বাংলানিউজকে জানান, আজ শিক্ষার্থীরা শাহবাগেই অবরোধ পালন করবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

৩ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

৩ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৫ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

৬ ঘণ্টা আগে