আসরের নামাজ আদায়ের বিশেষ গুরুত্ব

ডেস্ক, রাজনীতি ডটকম

আসর হলো সালাতুল উসতা (মধ্যবর্তী নামাজ)—যা সময়মতো বিশেষ গুরুত্বের সঙ্গে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা নামাজসমূহ, বিশেষ করে সালাতে উসতার (আসরের নামাজ) হেফাজত করো।’ (সুরা বাকারা, আয়াত: ২৩৮)

বুরাইদাহ ইবনে হাসিব (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নষ্ট হলো।’ (বুখারি, হাদিস: ৫৫৩)

আসরের ফরজ নামাজ চার রাকাত। চার রাকাত সুন্নতও রয়েছে; তবে এ সুন্নত আদায়ে শরিয়তে বাধ্যবাধকতা নেই। মুসাফির অবস্থায় আসরের চার রাকাত ফরজ নামাজ দুই রাকাত পড়তে হবে।

আল্লাহতায়ালা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে এর জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। জোহরের সময় শেষ হলেই আসরের সময় শুরু হয়। কোনো বস্তুর ছায়া সমপরিমাণ/দ্বিগুণ হয়ে যাওয়ার পর থেকে আসরের নামাজের সময় শুরু হয়। সূর্য ডোবার আগ পর্যন্ত আসরের নামাজের সময় থাকে। আয়েশা (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) এমন সময় আসর নামাজ আদায় করেছিলেন যে সূর্যরশ্মি তখনো তাঁর ঘরের মধ্যে ছিল, ছায়া তখনো তাঁর ঘর থেকে বেরিয়ে পড়েনি।’ (বুখারি, হাদিস: ৫৪৫)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘সূর্য যখন হলুদ রং হয় এবং শয়তানের দু’শিংয়ের মাঝখানে এসে যায়; তখন মুনাফিকরা নামাজ পড়ে।’

কোরআন ও হাদিসে আসরের প্রতি বেশ গুরুত্বারোপ করা হয়েছে। যথা সময়ে যথাসম্ভব জামাতের সঙ্গে আসর নামাজ আদায় করতে হবে। কোনোভাবেই জামাত ছাড়া যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তির আসর নামাজ ছুটে গেল, (তার অবস্থা এমন) যেন তার পরিবার-পরিজন ও ধন সম্পদ সবকিছু লুণ্ঠিত হলো।’ (ইবনে মাজাহ, হাদিস: ৬৮৫)

লেখক: আলেম ও গবেষক

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই তিনি যোগদান করবেন।

১২ ঘণ্টা আগে

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

১২ ঘণ্টা আগে

ভারী বৃষ্টির পূর্বাভাস: দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ

১২ ঘণ্টা আগে

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

১৩ ঘণ্টা আগে