শায়খ সালেহ বিন হুমাইদ হজের খুতবায় যা বললেন

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতিবারের মতো এবারও পবিত্র হজের মূল দিন ৯ জিলহজে আরাফার ময়দান থেকে হজের খুতবা দেওয়া হয়েছে। মসজিদুল হারামের খতিব ও সৌদি আরবের প্রভাবশালী আলেম শায়খ ড. সালেহ বিন হুমাইদ এবার খুতবা দেন।

বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ‘উকুফে আরাফা’ পালনের অংশ হিসেবে লাখো হাজি সমবেত হয়েছেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা প্রদান করেন কাবা শরিফের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন আব্দুল্লাহ আল হুমাইদ।

আল্লাহর আনুগত্য ও ক্ষমা প্রার্থনার আহ্বান

খুতবায় শায়খ সালেহ বলেন, আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে, আল্লাহর প্রতি আনুগত্য করতে হবে এবং নিজ গুনাহর জন্য ক্ষমা চাইতে হবে। যারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন চিরস্থায়ী জান্নাত।

তিনি আরও বলেন, নবীজির ভাষায় ইসলাম হলো—আল্লাহ এক এই বিষয়ে সাক্ষ্য দেওয়া, নামাজ আদায় করা, রোজা রাখা, জাকাত দেওয়া এবং সামর্থ্য থাকলে হজ পালন করা। আমাদের সব ইবাদতই হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ চান, পৃথিবীর মানুষ যেন তাকওয়ার অধিকারী হয়ে ওঠে।

সমাজে ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধন রক্ষার তাগিদ

শায়খ সালেহ মুসলিম সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, তোমরা পরস্পর ভ্রাতৃত্ব রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর ইবাদত করো।

আরাফার দিনের গুরুত্ব

তিনি বলেন, আজকের এই দিনটি অত্যন্ত বিশেষ ও ফজিলতপূর্ণ। এ দিনে অগণিত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। লাখো মুসলিম আজ এই পবিত্র জমিনে একত্রিত হয়ে আল্লাহর রহমতের প্রত্যাশায় দাঁড়িয়ে আছেন।

ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ দোয়া

খুতবার এক পর্যায়ে তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন, তাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন এবং তাদেরকে তাদের ও আপনার শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন।

৩৫ ভাষায় অনুবাদ ও সম্প্রচার

বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এই গুরুত্বপূর্ণ খুতবার বার্তা পৌঁছে দিতে সৌদি সরকার খুতবাটি বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতুসহ প্রায় ৩৫টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৫ ঘণ্টা আগে

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৬ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৭ ঘণ্টা আগে
Advertisement