ডেস্ক, রাজনীতি ডটকম

আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে একই মঞ্চে বয়ান দেবেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (৩ জানুয়ারি) যশোর শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী শুরু হবে মাহফিল। সেখানে তারা বয়ান দেবেন। মাহফিলের প্রথম দিন অর্থাৎ বুধবার (১ জানুয়ারি) আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। আজ শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ। বাদ এশা আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী।
তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মাহফিলে ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক।
তিনি আরও জানান, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করেছে। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে এলইডি স্ক্রিনের ব্যবস্থা।

গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার
১২ ঘণ্টা আগে
উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
১৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে