পবিত্র মাহে রমজান শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১১: ২২

শুরু হলো পবিত্র মাহে রমজান। আজ মঙ্গলবার প্রথম রোজা। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে এই ফায়দা প্রাপ্তির আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন।

আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের। 

গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (আজ) থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে।

পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস।

চাঁদ দেখার পর দেশের ধর্মপ্রাণ মুসলমানরা গত রাতে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করেন। ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তাঁরা।

পবিত্র রমজান উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, রমজানের পবিত্রতা ও তাত্পর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজজীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাই অবদান রাখবেন এ প্রত্যাশা করি।

বাণীতে প্রধানমন্ত্রী পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এর পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন, আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।’

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে গতকাল থেকেই রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ দেশেও কয়েকটি স্থানে গতকাল অনেকে রোজা রেখেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এক ‘ইউনিভার্সাল কার্ডে’ সব সেবা একীভূত করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।

১৩ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১৩ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৫ ঘণ্টা আগে