আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

ডেস্ক, রাজনীতি ডটকম

আজ পবিত্র হজের দিন, ইওয়ামুল আরাফাহ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র আরাফার পাহাড় ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত হচ্ছে ।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৫ লাখের বেশি মুসলমান হজ পালনের জন্য মক্কার পার্শ্ববর্তী মিনায় সমবেত হয়েছেন। হাজিদের জন্য সেখানে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন তাঁবু প্রস্তুত করা হয়েছে। হাজিরা তাঁদের নিজ নিজ তাঁবুতে নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদত পালন করছেন।

মক্কা নগরী থেকে মিনায় অবস্থান করার পর, আজ ফজরের নামাজ আদায় করে হাজিরা রওনা হয়েছেন আরাফাতের ময়দানে। সেখানে তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এই সময়টিতে তাঁরা মগ্ন থাকবেন আল্লাহর জিকির, দোয়া ও মোনাজাতে। সূর্যাস্তের পর সবাই একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। এরপর তাঁরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশে। সেখানে পৌঁছে রাতযাপন করবেন এবং শয়তানকে পাথর মারার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন।

সৌদি গেজেটের খবরে আরো বলা হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কড়া নিরাপত্তার মধ্যে হজ পালন করতে আসা মুসল্লীদের সমন্বিত পরিষেবা এবং মাঠ পরিকল্পনার সূক্ষ্ম বাস্তবায়নে নজর দিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে ৮ হাজারের বেশি বাস মক্কা থেকে হজযাত্রীদের তাদের ক্যাম্পে পৌঁছে দিয়েছে।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান বৈজ্ঞানিক গবেষণা ও ইফতা বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখ বুধবার তাঁর বাসভবনে ধর্মীয় ফতোয়া প্রার্থীদের গ্রহণ করেন। তিনি হজ পালন করতে আসা মুসল্লীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচজন বিশিষ্ট আলেমকে দায়িত্ব দিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, হজ পালন করতে আসা লাখ লাখ মানুষের নিরাপত্তায় ১৫ হাজারেরও বেশি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা মক্কা নগরীকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চলছে নজরদারি, আকাশে উড়ছে ড্রোন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৫ ঘণ্টা আগে

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৬ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৭ ঘণ্টা আগে
Advertisement