তাবলিগের দ্বন্দ্ব নিরসনে নতুন সিদ্ধান্ত, যা বললেন সাদপন্থিরা

ডেস্ক, রাজনীতি ডটকম

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম৷

প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সা'দ এর অনুসারীরা আগে থেকে জেলা ও উপজেলায় যে সব মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে তাবলিগ জামাত সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, সারাদেশে জুবায়েরপন্থিরা বিভিন্ন মারকাজ ও মসজিদ দখল, আমাদের সাথীদের আমলে বাঁধা প্রদান, ভয়াবহ জুলুম, দেশব্যাপী মব জাস্টিস ও ম্যাসাকার চালাচ্ছে। এর মধ্যে আমরা আশা করছি প্রজ্ঞাপনে এই বিষয়টি দ্রুত সমাধান হবে। প্রশাসন সৃষ্ট জটিলতা নিরসনে এগিয়ে আসবে এবং আন্তরিক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, নিরপেক্ষতা বজায় রেখে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান আমরা জানাচ্ছি। আমরা উভয়পক্ষ ও সরকারের দায়িত্বশীলদের সঙ্গে বসে ধর্মীয় এই সংঘাত বন্ধে বরাবরের মতোই সমাধানে পৌঁছাতে আগ্রহী। পাশাপাশি তাবলিগের শীর্ষ মুরুব্বিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া তাবলিগের শীর্ষ মুরুব্বি শায়খুল হাদিস মাওলানা জিয়া বিন কাসেম ও মুফতী মুআজ বিন নূরের নিঃশর্ত মুক্তি চাই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

১৬ ঘণ্টা আগে

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

১৬ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১৭ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৭ ঘণ্টা আগে
Advertisement