ট্রাইব্যুনাল আইন সংশোধন: তল্লাশিসহ তদন্ত কর্মকর্তার ক্ষমতা বাড়ল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা এবং তল্লাশি ও আলামত জব্দ করার ক্ষেত্রে এর তদন্ত কর্মকর্তার ক্ষমতা বাড়িয়েছে সরকার। এ সংক্রান্ত পরিবর্তন এনে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করা হয়েছে। পরে তা সরকার অধ্যাদেশ আকারে জারি করেছে।

সংশোধনের ফলে তদন্ত কর্মকর্তা এখন থেকে ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই তল্লাশি করতে পারবেন, আলামত জব্দ করতে পারবেন। ট্রাইব্যুনালকে আসামিদের সম্পদ অবরুদ্ধ বা জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। ন্যায়বিচারের জন্য সেসব সম্পদ ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত করার সিদ্ধান্তও দিতে পারবে ট্রাইব্যুনাল।

এ ছাড়া মামলার অভিযোগকেও গোপনীয় নথি বলা হয়েছে। অ-কারিগরি পদ্ধতিতেও ট্রাইব্যুনালকে সাক্ষ্য নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠন করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। বর্তমানে এ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমনে গণহত্যার অভিযোগের বিচারকাজ চলছে। এর মধ্যেই আইনটি সংশোধন করা হলো।

বিধি অনুযায়ী, কোনো আইনের সংশোধনী পাস হতে হয় জাতীয় সংসদে। সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির বিশেষ অনুমোদনে অধ্যাদেশ আকারে আইন বলবৎ করতে হয়।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গত ২০ নভেম্বর এই আইনের সংশোধনীতে অনুমোদন দেয়। সংসদ না থাকায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই সংশোধনীকে অধ্যাদেশ জারি করেছেন। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) তার সইয়ে এই অধ্যাদেশ জারি হয়েছে।

‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২৫’ নামের এই আইনের ৪, ৮, ৯, ১১, ১২ ও ১৯ নম্বর ধারা সংশোধন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তনগুলো অবিলম্বে কার্যকর হবে।

৪ নম্বর ধারা সংশোধন করে আগ্রাসনকে শান্তির বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। ৮ নম্বর ধারার (৩এ) উপধারায় বলা ছিল, তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে তল্লাশি ও আলামত জব্দ করতে পারবেন। সংশোধনে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

৯ নম্বর ধারার (৩) উপধারায় বিচার শুরুর ছয় সপ্তাহ আগে সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে উপস্থাপনের বিধান ছিল। এটি তিন সপ্তাহ করা হয়েছে।

১১ নম্বর ধারায় একটি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত (৯) উপধারায় বলা হচ্ছে, ট্রাইব্যুনাল আসামির সম্পদ অবরুদ্ধ বা জব্দের আদেশ দিতে পারবে এবং ন্যয়বিচার নিশ্চিত করার জন্য সেসব সম্পদ ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত দিতে পারবে।

আইনের ১২ নম্বর ধারার (৩) উপধারায় বলা ছিল, ট্রাইব্যুনালের মামলার প্রতিবেদনসহ নথি হবে গোপনীয়। এখন ওই নথির সঙ্গে অভিযোগও যুক্ত করা হয়েছে।

১৯ নম্বর ধারায় একটি নতুন উপধারা (৫) সন্নিবেশিত হয়েছে। এতে বলা হয়েছে, আইনে যা কিছু থাকুক না কেন, ট্রাইব্যুনাল সাক্ষ্যের কারিগরি নিয়ম দ্বারা আবদ্ধ থাকবে না এবং দ্রুত এবং অ-কারিগরি পদ্ধতি গ্রহণ এবং প্রয়োগ করতে পারবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ শনিবার (১৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সাফারি পার্কে প্রবেশ করেন। পরে তিনি পার্ক ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

১৪ ঘণ্টা আগে

নাঈমকে মারধরের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস সিএমপি কমিশনারের

এর আগে, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় নাঈমকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পুলিশ সদস্যরা তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

১৫ ঘণ্টা আগে

হাই-ভোল্টেজ ট্র্যাকে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধ

সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামার নজির থাকলেও, একটি ক্ষুদ্র প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনাটি বেশ চমকপ্রদ। তবে কোন স্টেশনের ঠিক কোন পয়েন্টে বিড়ালটি ঢুকেছে, রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

১৭ ঘণ্টা আগে

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ প্রাণহানি, আহত ১৬৫২

সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭৬ টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছে। এ সময়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত, ২১৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ৫ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ১৩ শতাংশ ও আহতের ১৩ দশমিক ২৫ শতাংশ।

১৭ ঘণ্টা আগে