প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে দীর্ঘ ৩৯ দিনের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এই ছুটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।
ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আজ বুধবার কলেজগুলোয় পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো।
এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।
এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

তিনি বলেন, “সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করে হয়েছে। শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর মাধ্যমে প্রমাণিত কেউ আইনের ঊর্ধ্বে নয়”
৮ ঘণ্টা আগে
পুলিশ সূত্র জানায়, দুদকের মামলার প্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ জুন তাকে আটক করে দুবাইয়ের ইন্টারপোল অফিস।
৯ ঘণ্টা আগে
রোববার (১৪ জুন) হাইকোর্টে উপস্থাপিত জেল আপিলে সোহেল রানা বলেন, তিনি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত বলেও উল্লেখ করেন তিনি।
১১ ঘণ্টা আগে
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য
১১ ঘণ্টা আগে