প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুইজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের বিচারকদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১১ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পদোন্নতি কার্যকর হবে।
এছাড়া যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পাওয়া দুই বিচারককে জেলা ও দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১০ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পদোন্নতি কার্যকর হবে।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
৬ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
৬ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
৭ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
৮ ঘণ্টা আগে