বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠাল দুদক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দুদকের লোগো (বায়ে) ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ (ডানে)। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে এসব নথিপত্র পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

মঙ্গলবার (১৬ জুন) দুদক একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুদকের কাছ থেকে পাওয়া এই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মাধ্যমে তা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠাবে।

দুদকের একটি সূত্র জানায়, অনুরোধপত্রে বেনজীরের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলার তথ্য-প্রমাণ রাখা হয়েছে।

দুদক জানায়, বেনজীরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নিতে মঙ্গলবার ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার দুই প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তারা চলমান মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, আদালতের আদেশ ও অন্যান্য নথিপত্রের বিষয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরে এসব নথিপত্র এনসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলোও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে চলে যাবে আরব আমিরাতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চিকিৎসক ধীপ্রার মৃত্যুতে মামলা: স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তদন্তে সিআইডি

রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল র

৬ ঘণ্টা আগে

আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে: তথ্যমন্ত্রী

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘একদিকে যেমন শিল্পের সমস্ত আইন-কানুন বাস্তবায়িত হচ্ছে কি না রাষ্ট্র তা দেখবে; অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি

৭ ঘণ্টা আগে

‘সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজেট প্রাপ্যতার ভিত্তিতে নির্বাচনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

৭ ঘণ্টা আগে