বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে দুদকের নতুন কমিশন ‘চূড়ান্ত’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দুদক চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে আসাদুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন গঠনের সুপারিশ করেছে সার্চ কমিটি। কমিশনের বাকি দুই সদস্য হিসেবে সুপারিশ করা হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, বিচারপতি আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে নতুন এই কমিশনের সুপারিশসহ প্রতিবেদন এরই মধ্যে জমা দিয়েছে সার্চ কমিটি। সার্চ কমিটির এই সুপারিশ অনুযায়ী দুয়েকদিনের মধ্যেই নতুন দুদকের প্রজ্ঞাপন জারি হতে পারে।

চলতি বছরের ৩ মার্চ সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করার পর থেকে দুদক চেয়ারম্যান পদটি খালি রয়েছে। গত প্রায় ছয় মাসেও দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ দিতে না পারায় সমালোচিত হচ্ছিল বিএনপি সরকার।

এর মধ্যে নতুন দুদক চেয়ারম্যান ও কমিশনার নির্বাচনের জন্য সরকার সার্চ কমিটি গঠন করে জীবনবৃত্তান্ত আহ্বান করেছিল। সে কমিটির কাছে প্রায় ৪০ জন আগ্রহী ব্যক্তি জীবনবৃত্তান্ত জমা দেন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছে কমিটি।

সার্চ কমিটির সুপারিশে দুদক চেয়ারম্যান হিসেবে উঠে আসা অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ, নওগাঁর সাপাহার উপজেলায়। তার বাবা এম এ সামাদ একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন।

আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আসাদুজ্জামান। ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে ও ২০০১ সালের ২৫ অক্টোবর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

এ কে এম আসাদুজ্জামান হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন ২০০৩ সালের ২ আগস্ট। ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

গত বছরের ২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগে নিয়োগ পান অভিজ্ঞ এই বিচারপতি। ৬৭ বছর পূর্ণ হওয়ায় এ বছরের ২৬ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

২০ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১ দিন আগে
Advertisement