মেট্রো রেলে নতুন নিয়ম: কার্ড স্ক্যান করে বেরোলেই গুনতে হবে ১০০ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৩: ৫৪

ঢাকা মেট্রো রেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর যাত্রা না করে বেরিয়ে গেলে এখন থেকে ১০০ টাকা ভাড়া কাটবে। আগে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার (২০ অক্টোবর) থেকে এই নতুন নিয়ম কার্যকর করেছে এবং এ বিষয়ে স্টেশনগুলোতে নোটিশও টাঙানো হয়েছে।

তবে নতুন নিয়মে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। যদিও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক নতুন নিয়মের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।

নতুন নিয়মের বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, তিনি নতুন নিয়মের বিষয়ে অবগত নন। বর্তমানে মেট্রো রেলের নিরাপত্তাব্যবস্থা জোরদারে কাজ চলছে বলেও জানান তিনি। এই নতুন নিয়মে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।

‘ঢাকা মেট্রো রেল হেল্পলাইন’ নামের ফেসবুক গ্রুপে এ-সংক্রান্ত একটি পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। যাত্রীদের অনেকে বলছেন, কেউ যদি জরুরি প্রয়োজনে বা হঠাৎ অসুস্থ হয়ে স্টেশন থেকে বের হয়ে আসেন, সে ক্ষেত্রেও ১০০ টাকা ভাড়া কাটা অন্যায়। তাদের দাবি, ভাড়া ফাঁকি ঠেকাতে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে ১০০ টাকা কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ঢাকা মেট্রো রেলে একটি সংঘবদ্ধ চক্রের অভিনব ভাড়া জালিয়াতির কারণে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ার পর কর্তৃপক্ষ 'একই স্টেশনে বিনা ভাড়ায় প্রবেশ ও বাহির' হওয়ার সুবিধা বন্ধ করে দিয়েছে। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, এমআরটি পাস বা র‍্যাপিড পাস কার্ড ব্যবহার করে চক্রটি বিনা ভাড়ায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করছিল। বিষয়টি ধরা পড়ার পরই সোমবার (২০ অক্টোবর) থেকে ‘বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট’ সুবিধা বন্ধ করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে