প্রতিবেদক, রাজনীতি ডটকম

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনাকে ‘অস্বস্তিকর’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, এখন আমরা স্বাধীনতা পেয়েছি। মামলা করার স্বাধীনতাও আছে। সেই স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং যেটা সত্য সেটার পক্ষে থাকবে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র কান উৎসবে মনোনয়ন পাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফারুকী বলেন, ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি, জানি। তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি সরকার করেনি। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটন করবে।
এর আগে জুলাই আন্দোলনে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ চার শতাধিক ব্যক্তিকে আসামি করে গত ২০ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান।
পরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন আদালত।
ওই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামিদের তালিকায় রয়েছে অভিনেতা ইরেশ যাকেরের নামও। এ খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৭.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬২০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থায়নের ঘোষণা দেয়। কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আন্তর্জাতিক অর্থায়নের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল থাকায়, এই অর্থায়ন দেওয়া হলো।
৪ ঘণ্টা আগে
বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
৪ ঘণ্টা আগে