ডেস্ক, রাজনীতি ডটকম

চিত্রনায়িকা নিপুণের প্যানেল থেকে চলচ্চিত্র সমিতির নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর।
হেলেনা জাহাঙ্গীরের শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছিল অনেকে। কিন্তু প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম দেখা যাওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।
শিল্পীদের মাঝে হেলেনা জাহাঙ্গীর কীভাবে নির্বাচন করছেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হেলেনা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেলেনা বলেছেন, ‘আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এ অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব। এজন্য কলি-নিপুণ পরিষদে যে, অফার ছিল তা লুফে নিয়েছি।’
অভিযোগ উঠেছে গঠনতন্ত্রের নিয়ম না মেনেই ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি শিল্পী সমিতির সদস্য করেছেন বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে।
জানা গেছে, কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই তিনিসহ আরো বেশ কয়েক জনকে সদস্য করেছে নিজের ভোট বাড়ানোর জন্য। শিল্পী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম প্রকাশ্যে আসতেই সাধারণ শিল্পীরা নিন্দা জানায়। অনেকেই নিজের অভিমত জানিয়ে প্রশ্ন রেখে নেট দুনিয়ায় ঝড় তুলেন। এসব তোয়াক্কা না করেই নিজের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন হেলেনা জাহাঙ্গীর।
হেলেনা জাহাঙ্গীর বলেন, এর আগে ব্যবসায়ীদের জন্য কাজ করেছি। সমাজ সেবা করেছি। কিন্তু চলচ্চিত্রের জন্য কাজ করা হয়নি। আমি চাচ্ছি চলচ্চিত্র অঙ্গনে যারা আছে তাদের জন্য কাজ করতে। এখানে কাজ করার অনেক সুযোগ আছে যার কারণে অফারটি পেয়েই লুফে নিয়েছি। এখানে অনেক বিশাল আকারে কাজ করতে পারব।
উল্লেখ্য, ‘ভাইয়ারে’ নামে একটি বিতর্কিত সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন হেলেনা জাহাঙ্গীর। আর এক সিনেমায় অভিনয় করেই তিনি শিল্পী সমিতির সদস্য হয়েছেন। সদস্য হয়েই অংশ নিচ্ছেন নির্বাচনে।

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১১ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১২ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
১৩ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
১৪ ঘণ্টা আগে