প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেল। শনিবার (২০ এপ্রিল) সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। ঘোষিত ফলে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।
জানা যায়, সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহমুদ কলি। তিনি পেয়েছেন ১৭০ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পড়ে মনোয়ার হোসেন ডিপজলের পক্ষে ভোট পড়েছে ২২৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুন আক্তার পেয়েছেন ২০৯ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান। সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জয়লাভ করেছেন জ্যাকি আলমগীর।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কলি-নিপুণ প্যানেলের মামনুন ইমন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কমল। কার্যনির্বাহী পরিষদের ১১ জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমীন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু এবং কলি-নিপুণ প্যানেলের পলি ও সনি রহমান।
শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় ভোট। চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ৪৭৫ জন শিল্পী ভোট দেন। এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন। ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে। সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় ‘পরিকল্পনা ছাড়াই’ আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারির দোকানে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।
১৭ ঘণ্টা আগে