ঘনিষ্ঠ দৃশ্যের আগেই রাহুলের আচরণ বদলে যায়: অনুপ্রিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

টালিউড অভিনেতা রাহুল বসুকে নিয়ে অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েনকার বলেছেন, ‌ছবির সেটে কথাবার্তা বলতেন রাহুল। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যের আগে নাকি বদলে যায় তার আচরণ।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্রে জানা যায়, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে অস্বস্তিতে পড়েন টালিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েনকা। সম্প্রতি সেই অভিজ্ঞতা শেয়ার করলেন আনন্দবাজারের এক সাক্ষাৎকারে।

আসন্ন ছবি ‘বার্লিন’—এ অভিনেতা রাহুল বসুর সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন অনুপ্রিয়া। সেই দৃশ্যে অভিনয় করা নাকি মোটেই সহজ ছিল না। ছবির সেটে কথাবার্তা বলতেন রাহুল। কিন্তু এই ঘনিষ্ঠ দৃশ্যের আগে নাকি বদলে গিয়েছিল অভিনেতার আচরণ। তিনি খুবই লজ্জা পাচ্ছিলেন। অনুপ্রিয়া বলেন, আমরা তখন শুটিং করছিলাম না। কয়েকটি স্থিরচিত্রের জন্য ছবি তুলছিলাম। বলে বোঝাতে পারব না, তিনি (রাহুল) কতটা লজ্জা পাচ্ছিলেন। আমার ওকে ওই ভাবে দেখতে ভালোই লাগছিল। যদিও বিষয়টি খুব অস্বস্তিকর ছিল।

এ অভিনেত্রী বলেন, তিনি রাহুলের অভিনয়ের অনুরাগী। তাই তাকে লজ্জা পেতে দেখে সেই মুহূর্তটা উপভোগ করছিলেন তিনি। রাহুলের সঙ্গে বিষয়টি নিয়ে রসিকতাও করছিলেন। অনুপ্রিয়া বলেন, ওই মুহূর্তে তিনি অস্বস্তিবোধ করলেও ছবিগুলো খুব সুন্দর উঠেছিল। রাহুলকে লজ্জা পেতে দেখে মনে মনে নিজেও সামান্য ভয় পেয়েছিলেন বলে জানান এ অভিনেত্রী।

রাহুলের প্রতি ভালোলাগার কথা প্রকাশ করে অনুপ্রিয়া বলেন, ছোটবেলায় আমাদের প্রত্যেকেরই একজন পছন্দের তারকা থাকেন, যাকে নিয়ে আমরা নানা কল্পনা করি। আমার জন্য এই পছন্দের তারকা ছিলেন রাহুল বসু। অনুপ্রিয়া বলেন, এক সময় মনে মনে রাহুলের সঙ্গে অভিনয় করার জন্য প্রার্থনা করেছিলেন তিনি।

উল্লেখ্য, ‘বার্লিন’-এ রাহুল ও অনুপ্রিয়া ছাড়াও অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, ইশওয়াক সিংহ, কবীর বেদি। আজ ১৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি পাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

১৭ ঘণ্টা আগে

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।

১৭ ঘণ্টা আগে

হোলি আর্টিজান হামলার এক দশক: বিচার ঝুলছে আপিলে, বদলেছে সরকারি অবস্থানও

হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

১৮ ঘণ্টা আগে

নতুন ১ থানা ও ৩ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

১৯ ঘণ্টা আগে