মেট্রোরেলের কার্ড রিচার্জ অনলাইনে, ঘরে বসেই মিলবে সুবিধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৩: ৩৬
মেট্রোরেল। ফাইল ছবি

মেট্রোরেলের যাত্রীদের জন্য চালু হলো নতুন অনলাইন সুবিধা। এখন থেকে র‍্যাপিড পাস এবং এমআরটি পাস কার্ডে টাকা রিচার্জ করতে আর মেট্রোরেল স্টেশনে যাওয়ার প্রয়োজন হবে না। যাত্রীরা ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে এই দুটি পাসেই সহজে রিচার্জ করতে পারবেন। এই নতুন ব্যবস্থার ফলে কার্ডধারীরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাদের পাস কার্ডে দ্রুত টাকা যোগ করার সুযোগ পাচ্ছেন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ১১টার পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সুবিধা যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এই অনলাইন রিচার্জের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি শেখ মঈনুদ্দিন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ অংশীজনেরা।

‘লাইন নয়, অনলাইন-রিচার্জ এখন হাতের মুঠোয়’ স্লোগানে মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ সহজের এ উদ্যোগ নিয়েছে ডিটিসিএ।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তাদের নিজস্ব স্থায়ী কার্ডের নাম এমআরটি পাস। অন্যদিকে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর সরবরাহ করা স্থায়ী কার্ডের নাম র‍্যাপিড পাস। এটি মেট্রোরেল ছাড়াও বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহনে ব্যবহার করার কথা। আর স্থায়ী কার্ডের লেনদেন নিয়ন্ত্রণের কেন্দ্র নিকাশ ঘর (ক্লিয়ারিং হাউস) ডিটিসিএর অধীন। ঘরে বসে র‍্যাপিড ও এমআরটি পাস রিচার্জ করার কাজে সহায়তা করছে ডেটাসফট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে এক কর্মকর্তা বলেন, ‘আজ আমরা বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি করছি। মেট্রোরেল কর্তৃপক্ষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। শুধু ভিশন থাকা যথেষ্ট নয়; তা বাস্তবায়নের জন্য মানসিক দৃঢ়তা ও ধৈর্য প্রয়োজন। এখানে আমরা নতুন একটি প্রযুক্তি চালু করছি, যা জনগণের স্বার্থে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ করবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৯ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৯ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১০ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১১ ঘণ্টা আগে
Advertisement