আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।

বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৪৬ হাজার নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

বদিউল আলম বলেন, এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই। যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয় সরকার কমিশন নামে আরও একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করেছে বদিউল আলম নেতৃত্বাধীন কমিশন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

র‍্যাব বিলুপ্ত, ‘এসআরবি’ নামে নতুন যাত্রা শুরু

নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের চাপ বেড়েছে: মাহদী আমিন

সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

৬ ঘণ্টা আগে
Advertisement