প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ পথে মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় ফিটনেসবিহীন যানবাহন যেন চলতে না পারে, সে দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, ঈদযাত্রায় এসব যানবাহন বন্ধ করা গেলে দুর্ঘটনা, যানজট ও মানুষের ভোগান্তি কমবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিবছর ঈদে ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কড় বাস, ট্রাক, লেগুনা, টেম্পু, মাইক্রোবাস, কার, নছিমন-করিমন ও সিটি সার্ভিসের বাস-মিনিবাস দূরপাল্লার বহরে যাত্রী পরিবহনে নেমে পড়ে। মেয়াদোত্তীর্ণ নৌ যান দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। মেয়াদোত্তীর্ণ কোচ, ইঞ্জিন ও রেলপথের কারণে রেলপথেও প্রায়ই দুর্ঘটনা ও লাইনচ্যুতির ঘটনায় প্রানহানি ও ক্ষয়ক্ষতির পাশাপাশি যানজট ও ভোগান্তি তৈরি করে।
গত বছরের পরিসংখ্যান তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, গত ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত ও এক হাজার ৩৯৮ জন আহত হয়েছিলেন। ১৮টি রেল দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২১ জন আহত হয়েছিলেন। দুটি নৌ পথ দুর্ঘটনায় সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।
এবারের ঈদে পথে পথে দুর্ঘটনা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরির উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান যাত্রী কল্যাণ সমিতির এই নেতা। বলেন, সারা দেশে পাঁচ লক্ষাধিক যানবাহনের ফিটনেস নেই। পাঁচ লাখ ইজিবাইক, ৬০ হাজার সিএনজিচালিত অটোরিকশা, সাত লাখ ব্যাটারিচালিত রিকশা, এক লাখ নছিমন-করিমন, ২০ লাখ মোটরসাইকেল প্রতিদিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল করছে।
এসব যানবাহন দূরপাল্লার যাত্রীবাহী বাসের গতি কমানোর পাশাপাশি যানজট তৈরি করছে উল্লেখ করে মোজাম্মেল বলেন, জাতীয় মহাসড়ক থেকে এসব যানবাহন জরুরিভিত্তিতে উচ্ছেদ করতে হবে। সড়ক-মহাসড়কের প্রতিটি ইঞ্চি দখলমুক্ত করে বাধাহীন যানবাহন চলাচলে উদ্যোগ নিতে হবে। ঝুঁকিপূর্ণ ও আনফিট নৌ যানের চলাচল বন্ধ করে প্রতিটি নৌ যানের লোডলাইন অনুযায়ী অতিরিক্ত যাত্রীবহন কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, সব পথের প্রতিটি রুটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের বসার ব্যবস্থা করতে হবে, ব্যবহারোপযোগী প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত নিরাপত্তার বিধান নিশ্চিত করতে হবে।
বাসা থেকে বের হলেই পথে পথে ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, টানা পার্টিসহ যেকোনো দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করাসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্স্বাধীনতা যেন বাক্শালীনতার সীমা লঙ্ঘন না করে।’
১৫ ঘণ্টা আগে
তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৬ ঘণ্টা আগে
বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৬ ঘণ্টা আগে