জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলি, শিশুসহ আহত ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- আলাউদ্দিন আমিন (২৭), শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, আলাউদ্দিন আমিন নামে একজন চিকিৎসাধীন। তিনি জানান, তিনি জেনেভা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা। পেশায় সেলুনকর্মী। বাচ্চাকে নিয়ে চিপস কিনতে গেলে পেছন দিক থেকে আসা একটি গুলি লাগে তার পায়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় হঠাৎ করে জেনেভা ক্যাম্পের ভেতরে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ুন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট ও যান চলাচল থমকে যায়। থেমে থেমে রাতেও গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে ভুইয়া সোহেল গ্রুপ ও পারমনু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বেশ কিছু দিন ধরে এই সংঘর্ষ চললেও স্থানীয় থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর শক্ত কোনো পদক্ষেপ না থাকায় দিন দিন তা আরও ভয়াবহ আকার ধারণ করছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার বলেন, ‘এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। তবে থানায় লোকবল কম থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে আমাদের।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

১ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গাজী নজরুলও গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

৩ ঘণ্টা আগে

২য় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় প্রথম স্ত্রী গ্রেপ্তার, গ্রেপ্তার হবেন গাজী নজরুলও

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

৬ ঘণ্টা আগে
Advertisement