প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়া নাশরাফ নাফি (৯) মারা গেছে। এ নিয়ে মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো ৩২ জন।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নাফির মৃত্যু হয়েছে।
নাফি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে পড়ত। আগের দিন রাতেই মারা গেছে তার বোন নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩)। সে একই শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণিতে পড়ত। নাজিয়া ও নাফি মা-বাবার সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকত।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। তাকে বাঁচানো যায়নি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সে মারা গেছে।
এ নিয়ে এ দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হলো। ডা. শাওন বলেন, এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীসহ ৪৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ দুর্ঘটনায় এখনো এই হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬৫ জন।
আইএসপিআরের হিসাব অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন আহত আটজন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন আহত ও ১০ জন নিহত। ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তিনজন, নিহত একজন। ঢাকার সিএমএইচে রয়েছেন আহত ২৮ জন ও নিহত ১৬ জন। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার আছেন আহত ১৩ জন ও নিহত দুজন।
এ ছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬০ জন, নিহত রয়েছেন একজন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি আছেন একজন। শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একজন। ইউনাইটেড হাসপাতালে দুজন আহতের পাশাপাশি নিহত রয়েছেন একজন। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তিনজন।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। ১২ মিনিট পরেই এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। দুর্ঘটনা ঘিরে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে