সেচে অগ্রাধিকার দিতে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিং: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে রাজধানী ঢাকায়ও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহর-গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমিয়ে কৃষকদের সেচ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। গতকাল সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।

তিনি আরও জানান, ফসল কাটার মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার অংশ হিসেবে ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করে গ্রামাঞ্চলে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্যাস সংকটকেও বিদ্যুৎ সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা যাচ্ছে ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট ঘাটতি থাকছে। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে দ্রুত আমদানি বাড়ানো যাচ্ছে না বলেও তিনি জানান।

এ ছাড়া একটি আমদানিকৃত ও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো চালু হলে পরিস্থিতির উন্নতি হবে। আগামী সাত দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাময়িক এ ভোগান্তির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ কথা জানানো হয়েছে।

৫ ঘণ্টা আগে

বছরের শেষেই চালু হবে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

চলতি বছরের শেষের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

৫ ঘণ্টা আগে

বিদ্যুতের ভোগান্তি থাকবে আরও পাঁচ দিন : যুগ্ম সচিব

দেশজুড়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ উৎপাদনের কারণে চলতি মাসের আরও পাঁচ দিন দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহেনা।

৫ ঘণ্টা আগে