তামিমের জন্য দোয়াই হবে জন্মদিনের সেরা উপহার: সাকিব

ক্রীড়া ডেস্ক
মাঠে সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ফাইল ছবি

নিজের জন্মদিন। সেই জন্মদিনেই ‘বন্ধু’ করেছেন হার্ট অ্যাটাক। পরাতে হয়েছে রিং। তাই জন্মদিনেও মন ভালো নেই সাকিব আল হাসানের। মাঝে যে তামিম ইকবালের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনে দেশের ক্রিকেটাঙ্গন উত্তাল হয়ে উঠেছিল, সেই তামিমকে ‘বন্ধু’ ও ‘ভাই’ অভিহিত করে নিজের জন্মদিনে তারই জন্য দোয়া চেয়েছেন সাকিব।

সোমবার (২৪ মার্চ) বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন। অন্যদিকে এ দিন সকালেই বিকেএসপিতে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম।

পরে বাংলাদেশ সময় রাত ১১টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে সাকিব একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানেই লিখেছেন, তামিমের জন্য দোয়াই হবে তার জন্মদিনের সবচেয়ে বড় উপহার।

এ দিন তামিম হার্ট অ্যাটাক করার পর হেলিকপ্টারে করে তাকে ঢাকা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার ম্যাসিভ হার্ট অ্যাটাক করলে তাকে আর ঢাকা নেওয়া যায়নি। দ্রুত নেওয়া হয় বিকেএসপির পাশেই অবস্থিত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। সেখানে সিপিআর ও ডিসি শক দেওয়ার পর এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টির মাধ্যমে ‘রিং’ (স্টেন্ট) পরানো হয়েছে তামিমকে।

বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন তামিম। বিকেলে জ্ঞান ফিরে পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হ তামিমকে।

রাতে সাকিব ফেসবুক পোস্টে লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন। কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে। আর সবসময় চাইব, আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।

তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবেন— এমন কামনা করে সাকিব লিখেছেন, তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

সবার কাছে তামিমের জন্য দোয়া চেয়ে সাকিব আরও লিখেছেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন— আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!

সাকিব ও তামিমের মধ্যে বন্ধুত্বের সূচনা তাদের খেলোয়াড়ি জীবনের একদম শুরুতে, বিকেএসপির সময় থেকে। প্রায় একই সময়ে জাতীয় দলের হয়ে অভিষেক দুজনেরই। দীর্ঘ দিন ধরেই তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা ছিল সর্বজনবিদিত।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে প্রায় বছর দুয়েক ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। তবে বিশ্বকাপের মাস ছয়েক আগে হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসর নেন তিনি। পরে অবসর ভাঙার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের দলের স্থান হয়নি তার। এর মধ্যে সাকিবকে দেওয়া হয় ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব। এই সময়টায় তাদের দুজনের মধ্যেকার সম্পর্কে ফাটল দৃশ্যমান হয়ে ওঠে।

বিশ্বকাপের আগে সাকিব ও তামিম পালটাপালটি ভিডিও, লাইভ ও সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে যথেষ্ট খোলামেলা কথা বলেন। পালটাপালটি দোষারোপও প্রকাশ্য হয়ে পড়ে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৩ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৪ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৫ ঘণ্টা আগে
Advertisement