ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক ম্যানেজারের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল পাঁচটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুজ্জামান (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, শহরের মেইন বাসস্টান্ডে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, দেশে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

১১ ঘণ্টা আগে

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

১২ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

১৩ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

১৪ ঘণ্টা আগে