ঈদের ছুটিতে ঢাকা প্রায় ফাঁকা

ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদের ছুটিতে পুরোপুরি পাল্টে গেছে রাজধানী ঢাকার চিরচেনা সেই দৃশ্য। রাজধানীর মহাসড়কগুলো প্রায় ফাঁকা। রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। নেই যানজট। সড়ক মহাসড়কগুলো দখলে দিয়েছে রিক্সা। মাঝে কোরবানির গরু নিয়ে সাই সাই করে ছুটছে ছোট ছোট পিকআপ। আবার ফাঁকা রাস্তায় পায়ে হেঁটে অনেককে কোরবানির গুরু নিয়ে যেতে দেখা গেছে।

এ যেন অন্যরকম দৃশ্য। নেই জ্যামে বসে বিরক্তির কোন চিহ্ন। যারা ঈদের ছুটিতে বাড়ি যাননি, তারা মহা খুশি। পরিবার পরিজন নিয়ে শেষ সময়ে কেনাকাটা করতে বেরিয়েছেন কেউ কেউ। ঢাকার ফাঁকা রাস্তায় আরামে চলতে পেরে খুশি নগরবাসী।

ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। ঢাকার বাইরে কোথাও কোথাও যানজটের খবর আসলেও এবছর মহাসড়কে তেমন যানজট হয়নি।

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে সোমবার (১৭ জুন)। এবছর ঈদের ছুটির আগে শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে আগেই গ্রামে চলে গেছেন। যারা অফিস কিংবা অন্য কোনো কারণে যেতে পারেননি, তাদের অনেকে ঢাকা ছাড়ছেন শনিবার।

এদিকে শনিবার রাজধানীর ভেতরে গণপরিবহন চলাচল একেবারে কম দেখা গেছে। যানজটের নগরী প্রায় ফাঁকা হয়ে পড়েছে।

শনিবার (১৫ জুন) বিকেলে মতিঝিল, পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, বাংলামোটর, শাহবাগ, সাইন্সল্যাব,মিরপুর রোড, রামপুরা, বাড্ডা, কুড়িল, বিজয়সরণি ও মহাখালী, সহ রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে সদরঘাট যাবেন বরিশালের ইয়াহিয়া। অনেক সময় অপেক্ষা করেও বাস পাননি তিনি। অবশেষে সিএনজি অটোরিকশায় কয়েকগুণ বেশি খরচে রওনা দেন।

তিনি বলেন, ‘লঞ্চে বরিশাল যাব। তাই সদরঘাট যাচ্ছি। বাস না পেয়ে বাধ্য হয়েই সিএনজি অটোরিকশায় উঠলাম। কি আর করা। যেতেতো হবে। খরচ বেশি হলেও কিছু করার নেই। বাসতো পেলাম না। তবে রাস্তা ফাঁকা। দ্রুত আরামে যাওয়া যাবে। যানজটের ভোগান্তি নেই।’

এদিকে রাজধানীর মৌচাকে পরিবার পরিজন নিয়ে বাসের জন্য দাঁড়িয়েছিলেন রামপুরা বনশ্রীর বাসিন্দা জাহিদ হোসেন। মাদারীপুরের বাসিন্দা জাহিদ বলেন, এবার বাড়ি যাব না। তাই ঈদের আগে বোনের বাড়ি বনশ্রী যাচ্ছি। কিন্তু রাস্তায়তো বাস নেই। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করছি। একটা বাসও আসেনি।’

তিনি আরো বলেন, ‘ঢাকার রাস্তা ফাঁকা। কোন যানজট নেই। তবে গণপরিবহন নেই বললেই চলে। রিকশা আছে। কিন্তু দূরের পথতো আর রিকশায় যাওয়া যায় না।’

দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, ‘রাস্তায় গণপরিবহন কম ঠিক আছে। তবে আমাদের কাজ আমরা করছি। সাধারণ মানুষকে যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

৪ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

৮ ঘণ্টা আগে