গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে একটি ফ্ল্যাটের দরজা বদ্ধ ঘর থেকে শাহানা বেগম (৫৭) নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান (পশ্চিম পাড়া) এলাকার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহানা বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার আবদুল কাদের খানের স্ত্রী।
নিহতের ছেলে তাওসিফ আহমেদ খান জানান, প্রায় চার বছর ধরে তার মা গাজীপুরের পূবাইল থানাধীন মাঝুখান এলাকার সাইফুল ইসলামের বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষে ভাড়া থেকে বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ওই বাসায় তিনি একাই থাকতেন।
শাহানা বেগম হৃদরোগে আক্রান্ত এবং হার্টে রিং পড়ানো ছিল। গত ৩-৪ দিন তাকে ঘর থেকে বের না হতে দেখে এবং সাড়া-শব্দ না পেয়ে বাড়ির মালিক ও প্রতিবেশিরা থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ ভিতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন জানান, পুলিশ ঘরের দরজা ভেঙে শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ৩-৪ দিন আগে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৬ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৭ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৮ ঘণ্টা আগে