ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবচেয়ে বড় তিনটি ব্যর্থতার কথা তুলে ধরেছেন ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তার দাবি, সরকার তরুণদের সঠিক নেতৃত্ব দেওয়ার পরিবর্তে ক্ষমতার প্রতি আকৃষ্ট করেছে, আমলাতান্ত্রিক কাঠামো ভাঙতে পারেনি এবং নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচিও বাস্তবায়ন করেনি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম ‘সোয়াস অ্যান্টি–করাপশন এভিডেন্স’ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে এক-এগারো ও জুলাই অভ্যুত্থান নিয়ে দুটি গবেষণাপত্র উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক পল্লবী রায়।

হোসেন জিল্লুর রহমানের ভাষ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তরুণদের সামনে আদর্শভিত্তিক নেতৃত্বের বদলে ক্ষমতার আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েছে। তাঁর মতে, এ কারণে তরুণদের মধ্যে শৃঙ্খলা, দীর্ঘমেয়াদি নেতৃত্ব ও শিক্ষার প্রতি গুরুত্ব কমে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রসংস্কারের যে সুযোগ তৈরি হয়েছিল, সরকার সেটিকে কাজে লাগাতে পারেনি। পুরোনো আমলাতান্ত্রিক কাঠামো ভেঙে নতুন ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে আগের ধাঁচের আমলাদেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ফলে প্রত্যাশিত পরিবর্তনের বদলে আগের ব্যবস্থাই বহাল থাকে।

সাবেক এই উপদেষ্টার মতে, সরকার কখন সাহসী ও মৌলিক সংস্কার প্রয়োজন, তা বুঝতে ব্যর্থ হয়েছে। শুরু থেকেই তারা ঝুঁকিহীন ও রক্ষণশীল অবস্থান নিয়েছে, যা রাষ্ট্র সংস্কারের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, সরকার ‘সংস্কার’ শব্দটি আলোচনায় এনেছিল ঠিকই, কিন্তু নিজেদের গঠিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। তার ভাষায়, কমিশনের প্রস্তাবগুলো কার্যত ‘ডাস্টবিনে ছুড়ে ফেলা হয়েছে’ এবং পুরো প্রক্রিয়াটি ছিল একটি ‘রিফর্ম গেম’।

আলোচনায় তিনি আরও স্মরণ করিয়ে দেন, ২০০৭ সালে রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়ন করে এসব মন্তব্য করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

গোল ফর গুড: বিশ্বকাপের গোল থেকে সবুজ বাংলাদেশের বার্তা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

৫ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো কার্যকরসহ ৫ দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি

আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর ১৫, আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ এবং আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

র‌্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারক

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাবের আলোচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা।

৭ ঘণ্টা আগে