প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বেশ কিছুদিন ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের না আসার সুযোগে তিনি দেশ ছাড়ছেন বলে গুঞ্জন ছড়ায়। তবে বিষয়টি একেবারেই গুজব বলে দাবি করেছেন আসিফ নজরুল নিজেই।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লাইভে তিনি এ দাবি করেন।
আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে, আমি কেন মিডিয়াতে অনুপস্থিত? এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা হচ্ছে। এমন কি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই। আমি মনে করি এ ধরনের তথ্য, গুজব, গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন, তারা জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্যে করছে। এ ধরনের গুজব এবং আজগুবি বিভিন্ন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
লাইভে আসিফ নজরুল আরও বলেন, ‘তবে এটা ঠিক আমি মিডিয়াতে একটু কম আসছি। কারণ, আমার অনেক কাজ। কাজের যদি অগ্রগতি হয় সেটা আমি জানাবো, অহেতুক মিডিয়ার সামনে আসার তো দরকার নেই। এখন কাজ করতে হবে, এর জন্যইতো আমার এখানে আসা।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়- দুক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আপনাদের তা জানাবো। এভাবে যারা গুজব রটাচ্ছেন তাদের অনুরোধ করবো মিনিমাম অনুসন্ধান করে এগুলা প্রচার করেন, নাহলে মানুষ আপনাদের মিথ্যাবাদী ভাববে।’
নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কারের জন্য পজিটিভ পরামর্শ চেয়েছেন আসিফ নজরুল। বলেন, ‘ভুল হলে বলবেন। কিন্তু অবিশ্বাস্য অকল্পনীয় তথ্য দেয়ার কোনো মানে হয় না। এক ধরনের চরিত্র হরণও। এগুলো করা ঠিক না। সব বিভ্রান্তির অবসান ঘটবে বলে আশা করি।’

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
৮ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
৯ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
১১ ঘণ্টা আগে