আন্দোলনে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে এবং আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেয়া হবে।

সভায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ফাউন্ডেশনে সমাজের সকল স্তরের মানুষ, বাংলাদেশী প্রবাসী এবং সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনুদান দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়াও কার্যনির্বাহী কমিটি ফাউন্ডেশনের জন্য একটি কার্যালয় এবং কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই ফাউন্ডেশন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি এবং স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও সংরক্ষণাগারভুক্ত করবে বলে জানানো হয়।

সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিকে সফল করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

তিনি বলেন, ফাউন্ডেশনে সামান্য পরিমাণ অর্থ অনুদানেরও দলিল করতে হবে এবং দানকারীদের তালিকাও সংরক্ষণ করতে হবে, যদি সম্ভব হয় তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করে।

প্রধান উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। ফাউন্ডেশন আহতদের যে ক্ষতিপূরণ দেবে তা সরকারের চিকিৎসার খরচের বাহিরে দেয়া হবে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান সিংধো এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুরনো ‘ঐতিহ্যবাহী’ পোশাকে ফিরতে চায় পুলিশ

সংগঠনটির মতে, পুরনো পোশাক শুধু একটি ইউনিফর্ম নয়; এটি বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। এটি পরিবর্তনের আগে পর্যাপ্ত গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।

২ ঘণ্টা আগে

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিক পেটাল পুলিশ

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, "ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

৩ ঘণ্টা আগে

আইন মন্ত্রণালয়ের আদেশ— সকাল ৯টার মধ্যে অফিসে না ঢুকলে ব্যবস্থা

বলা হয়েছে, ওই বিধিমালার অধীন বিনা অনুমতিতে কাজে অনুপস্থিতি; বিনা অনুমতিতে অফিস ত্যাগ; ও দেরি করে অফিসে উপস্থিতির মতো বিষয়গুলো অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

১৪ ঘণ্টা আগে

অন্তর্বর্তী আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্টে পর্যন্ত পরিবর্তন হয়েছে, তখন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন কীভাবে তার পদে টিকে থাকলেন সেটি অনেকের কাছেই কৌতূহলের বিষয়।

১৬ ঘণ্টা আগে