যুক্তরাজ্যে তৃতীয় দিনে যেসব অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাজ্যে চারদিনের সরকারি সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের এ সফরে তিনি লন্ডনে পৌঁছেছেন মঙ্গলবার (১০ জুন) সকালে।

স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে ইউনূসের তৃতীয় দিনের কর্মসূচি শুরু হবে রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অডিয়েন্স দিয়ে। বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যে ইউনূসের তৃতীয় দিনে ব্যস্ত কর্মসূচি

এরপর দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি রাজা চার্লস তৃতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি প্রদান করা হবে বলে জানা গেছে।

বিকেল সাড়ে ৩টায় ইউনূস হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

এরপর বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে মতবিনিময় করবেন তিনি।

দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইউপিএল লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জয় শ্রফ।

সাক্ষাতে সামাজিক উদ্যোগ ও ব্যবসায়িক সহযোগিতা নিয়ে আলাপ হওয়ার কথা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৪ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৬ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৭ ঘণ্টা আগে
Advertisement