প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৮ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই একই আদালত এনামুলের সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছিলেন। রাজধানীর বসুন্ধরায় দুটি প্লটের ওপর নির্মিত একটি ৯ তলা বাড়ি, কাকরাইল ও মোহাম্মদপুরে সাতটি বাণিজ্যিক ফ্লোর, কাকরাইল ও বনানীতে চারটি বিলাসবহুল ফ্ল্যাট, ১০টি কার পার্কিং, খিলক্ষেতে এক বিঘার (৩৩ শতাংশ) একটি প্লট, ঢাকার বাড্ডা ও গাজীপুর সদরে পাঁচ কাঠা করে আরও দুটি প্লট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ২০২৩ সালের ৩১ জুলাই, এনামুল হকের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। দলিলে এসব সম্পদের মূল্য ৯ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে এসব সম্পদের মূল্য শতকোটি টাকার কম নয় বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। কারণ দলিলে বসুন্ধরা আবাসিক এলাকায় তিন কাঠার দুটি প্লট অর্থাৎ ছয় কাঠার মূল্য দেখানো হয়েছে মাত্র ৬১ হাজার টাকা। দুদক কর্মকর্তারা ধারণা করেছেন এসব সম্পদের মূল্য শতকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
৯ ঘণ্টা আগে
আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।
৯ ঘণ্টা আগে
লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
১১ ঘণ্টা আগে