প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। হত্যা মামলায় আনা অভিযোগ নিয়ে তিনি বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।তিনি আরও বলেন, এই দিন দিন নয়, আরও দিন আছে। সব দিন তো একরকম যায় না। সামনে ভালো দিন আসবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার রিমান্ড মঞ্জুর হলো।
এদিন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাবেক মন্ত্রী কামরুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলায় কামরুল ইসলামের ভূমিকা তুলে ধরেন।
একপর্যায়ে কামরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘নিউমার্কেট এলাকা আমার অধীনে নয়। ওই এলাকার এমপি আমি নিজেও না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নিইনি। আমাকে মিথ্যাভাবে মামলায় আসামি করা হয়েছে। ’
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন। আদালতে উৎসুক কিছু আইনজীবী কামরুল ইসলামকে উদ্দেশ করে গালিগালাজ করেন। ওই সময় কামরুল ইসলাম বলেন, ‘এই দিন দিন নয়, আরও দিন আছে। সব দিন তো একরকম যায় না। সামনে ভালো দিন আসবে। ’
তখন আদালতে উপস্থিত উৎসুক আইনজীবীরা আরও ক্ষিপ্ত হন। পরে আদালত কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৮ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১১ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১২ ঘণ্টা আগে