প্রতিবেদক, রাজনীতি ডটকম

হত্যাসহ বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুল হককেও নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজীজুল হক দিদার।
এর আগে সকাল ৮টার পর কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে আনা হয়। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিনের এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আইনজীবী আজীজুল হক দিদার জানান, ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব জসিমউদ্দিন রোডে ফজলুল করিম নামে একজনকে গুলি করে হত্যা মামলায় আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে রূপনগরে শামীম হাওলাদার নামের এক ব্যক্তি হত্যার মামলায় ভোলার সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে তিন দিনের রিমান্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৮ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১০ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১১ ঘণ্টা আগে