প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে ভারতীয় তদন্ত সংস্থা সিআইডি ও স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার একটি খালে এ অভিযান শুরু হয়।
এর আগে বুধবার দিবাগত ভোররাতে সিআইডি ও পুলিশের হাতে আটক হওয়া ট্যাক্সি ক্যাব চালক ও খুনের ঘটনায় জড়িত জাহিদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে তিনি এই খালটিতে দেহাংশভর্তি ব্যাগ ফেলার কথা স্বীকার করেন। এরপর পুলিশ অভিযান শুরু করে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি ও মাংস আলাদা করা হয়। এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের করা হয়েছে। তবে কোথায় মরদেহের খণ্ডিত অংশগুলো ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকায় এসেছেন দুই সদস্যের ভারতীয় পুলিশ। ভারতীয় পুলিশের প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেয়া সিয়াম নামে একজনকে বুধবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
আর ঢাকা থেকে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- হত্যাকাণ্ডের মূল সংঘটক আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।
বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। আর হত্যা মিশনে আমানের নেতৃত্বে অংশ নেয় কয়েকজন। পাশাপাশি আরও কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা, সেটাও আমরা খুঁজে দেখছি। অন্যদিকে জাহিদ এবং জিহাদ হাওলাদার (২৪) নামের দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ভারতীয় তদন্ত সংস্থা সিআইডি।
১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখানে ১৩ মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি। এ ঘটনায় ব্যবহৃত গাড়িও জব্দ করেছে কলকাতার পুলিশ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় সরকার কর্তৃক ভ্যাকসিনসহ করোনা রোধের সরঞ্জামাদি আমদানি ও কেনাকাটার জন্য ২০২০-২১ অর্থবছর থেকে ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করা হয়েছিল। এ বরাদ্দ থেকে এখন পর্যন্ত ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের টাইমলাইন অনুযায়ী ভিসা ও অর্থ পরিশোধসহ হজের যাবতীয় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি আগামী বছরের হজ প্যাকেজের ব্যয় কমানোর বিষয়েও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
৩ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে