প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ আটজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৪৩৯ কোটি টাকা সন্দেহজনক লেনদেন, ৩৬ কোটি টাকার কর ফাঁকির ও ব্যবসায়ীদের কাছ থেকে চাপ দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, বিগত সরকারের সময় সমাজসেবা অধিদপ্তরের বৈধ নিবন্ধন ছাড়াই সিআরআই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছে। কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের প্রমাণও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।
নানা ধরনের দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত সিআরআইয়ে গত ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুদক। বাস্তবে এর কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি। তবে দুদকের ৯ মাসের অনুসন্ধানে উঠে এসেছে, ২৩টি কোম্পানিকে অবৈধভাবে চাপ প্রয়োগ করে ৪৫ কোটি ৩৫ লাখ টাকা আদায় করে সিআরআই।
আক্তার হোসেন বলেন, সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় ছাড়াও তার বোন সায়মা ওয়াজেদ পুতুল ও খালাতো ভাই রাদওয়ান মুজিব ববিকে মামলার আসামি করা হয়েছে। আসামির তালিকায় আরও আছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
৫ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৫ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
৬ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে