আরও এক মামলায় হাজি সেলিম গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ঢাকায় আলিয়া মাদ্রাসার সামনে মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

সকালে হাজি সেলিমকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মো. হাসানুর রহমান তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানার ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে আসলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তী সময় তাঁর সহযোদ্ধারা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. ফজলুর করিম।

গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে আটক করা হয়। পরে ২ সেপ্টেম্বর আদালতে হাজির করে লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এক দিন পরই রিমান্ড থেকে আদালতে পাঠানো হয়। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়। এরপর চকবাজার ও লালবাগ থানার আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যাত্রা শুরুর পর প্রথম মামলা পেল এসআরবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

১৬ ঘণ্টা আগে

মাকসুদ কামাল ও জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৮ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

২০ ঘণ্টা আগে
Advertisement